৮ ধরনের ব্লাড গ্রুপের বিস্তারিত তথ্য
মানবদেহে রক্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের বিভিন্ন অংশ অক্সিজেন ও পুষ্টি পরিবহন, বজ্র পদার্থ অপসারণ এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি কি জানেন সবার রক্তের গ্রুপ এক নয়। মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ হয় লোহিত রক্তকণিকা পৃষ্ঠে থাকা নির্দিষ্ট অ্যান্টিজেনের বৈশিষ্ট্য উপর ভিত্তি করে।
মানুষের রক্তের গ্রুপ নির্ধারণের প্রধানত ABO এবং Rh(Rhesues) সিস্টেম ব্যবহৃত হয়। এই দুই সিস্টেম একসঙ্গে বিবেচনা করলে সাধারণভাবে ৮ ধরনের রক্তের গ্রুপ পাওয়া যায়।
এই ৮ টি গ্রুপ হলোঃ
| Blood Group Positive | Blood Group Negative |
|---|---|
| A Positive (A+) | A Negative (A-) |
| B Positive (B+) | B Negative (B-) |
| AB Positive (AB+) | AB Negative (AB-) |
| O Positive (O+) | O Negative (O-) |
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A antigen এবং Rh(D) এন্টিজেন থাকে। রক্তের প্লাজায় সাধারণত Anti-B antibody থাকে।
- কাকে দিতে পারবেঃ A(+), AB(+) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত A(+), A(-), O(+) ও O(-) থেকে উপযুক্ত মিল অনুযায়ী রক্ত নেওয়া যাবে।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A antigen থাকে এবং Rh(D) এন্টিজেন থাকে না।
- কাকে দিতে পারবেঃ A(-), AB(-) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে A(-) ও O(-) উপযুক্ত ABO/Rh সামঞ্জস্যের বিকল্প হতে পারেন।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর B antigen এবং Rh(D) এন্টিজেন থাকে। রক্তের প্লাজায় সাধারণত Anti-A antibody থাকে।
- কাকে দিতে পারবেঃ B(+), AB(+) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত B(+), B(-), O(+) ও O(-) থেকে উপযুক্ত মিল অনুযায়ী রক্ত নেওয়া যাবে।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর B antigen থাকে এবং Rh(D) এন্টিজেন থাকে না।
- কাকে দিতে পারবেঃ B(-), AB(-) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে B(-) ও O(-) উপযুক্ত ABO/Rh সামঞ্জস্যের বিকল্প।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A ও B উভয় antigen থাকে এবং Rh(D) ফ্যাক্টর উপস্থিত থাকে।
- কাকে দিতে পারবেঃ শুধুমাত্র AB(+) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত সকল গ্রুপ(আটটি গ্রুপ) থেকে রক্ত নিতে পারবে।
- এই গ্রুপ কে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ডোনার বলা হয়।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A ও B উভয় antigen থাকে কিন্তু Rh(D) ফ্যাক্টর থাকে না।
- কাকে দিতে পারবেঃ শুধুমাত্র AB(+), AB(-) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত A(-), B(-), AB(-), O(-) থেকে রক্ত নিতে পারবে।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A ও B antigen থাকেনা কিন্তু Rh(D) ফ্যাক্টর থাকে।
- কাকে দিতে পারবেঃ A(+), B(+), AB(+), O(+) গ্রুপের ব্যক্তিকে লোহিত রক্ত কণিকা দান করতে পারবেন।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত O(+) ও O(-) থেকে উপযুক্ত মিল অনুযায়ী রক্ত নেওয়া যাবে।
- বৈশিষ্ট্যঃ লোহিত রক্ত কণিকার ওপর A ও B antigen থাকেনা আবার Rh(D) ফ্যাক্টর থাকে না ।
- কাকে দিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত সকল গ্রুপ(আটটি গ্রুপ) থেকে রক্ত দিতে পারবে।
- কার থেকে নিতে পারবেঃ রক্ত গ্রহণের ক্ষেত্রে O(-) থেকে উপযুক্ত মিল অনুযায়ী রক্ত নেওয়া যাবে।
রক্তের গ্রুপ জানা গুরুত্বপূর্ণ হলেও শুধু A(+), B(-), O(+) ইত্যাদি দেখে রক্ত
দেওয়া বা নেওয়া উচিত নয়। রক্ত সঞ্চালনের আগে হাসপাতাল বা অনুমতি ব্লাড
ব্যাংক ABO/Rh Typing, antibody screening এবং crossmatch সহ প্রয়োজনের
পরীক্ষা করা হয়।বিশেষ করে প্লাজমা বা অন্যান্য রক্তের উপাদানের সামঞ্জস্য
লোহিত রক্ত কণিকার নিয়মের মতো নয়। তাই
ইউনিভার্সাল ডোনার বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কথাগুলো মূলত
নির্দিষ্ট রক্তের উপাদান পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা হয়।
নিজের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ জানা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা অপারেশন অতিরিক্ত রক্তক্ষরণ কিংবা জরুরি চিকিৎসার সময় রক্তের প্রয়োজন হতে পারে। নিজের রক্তের গ্রুপ জানা থাকলে প্রয়োজনে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে এবং রক্তদান সহায়তা করতে সুবিধা হয়। এছাড়াও গর্ভাবস্থায় মায়ের আরএইচ পজেটিভ বা নেগেটিভ অবস্থা জানা মা ও শিশু সঠিক চিকিৎসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে মনে রাখতে হবে শুধু নিজের ব্লাড গ্রুপ জানা থাকলেই নিরাপদ রক্ত নেওয়া যায় না। রক্ত সঞ্চালনের আগেই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রক্তের গ্রুপ যাচাই এবং ক্রসম্যাচ করা জরুরী। তাই প্রত্যেকেই নির্ভরযোগ্য পরীক্ষাগারে নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করে রিপোর্ট সংরক্ষণ করা উচিত।
রক্তের গ্রুপ সম্পর্কে সঠিক জ্ঞান শুধু নিজের জন্য নয় জরুরী সময়ে অন্যের জীবন
বাঁচাতে গুরুত্বপূর্ণ। নিজের ব্লাড গ্রুপ জেনে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ ও
নিরাপদে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অনুসরণ।
ধন্যবাদ💖



শাওন ল্যাব এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url