স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয়
স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে অনেকের মনে প্রশ্ন আসে এতে কি বিয়ে বা ভবিষ্যৎ সন্তান নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হতে পারে?
সহজেই উত্তর হলঃ সাধারণত না। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে নিজে কোন রোগ বা সন্তান ধরনের বাধা তৈরি করে না। A, B, AB বা O একই গ্রুপ হওয়া সাধারণ উদ্বেগের কারণ নয়।

তবে রক্তের গ্রুপের সঙ্গে RhD factor ও গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ সাধারণত A, B, AB বা O এর পাশাপাশি RhD Positive অথবা RhD Negative হিসেবে প্রকাশ করা হয়। যেমনঃ A(+), A(-), B(+), B(-), O(+), O(-), AB(+), AB(-)
ABO রক্তের গ্রুপ একই হলে কি হয়?
ধরা যায়ঃ
| স্বামী | স্ত্রী |
|---|---|
| A(+) | A(+) |
| B(+) | B(+) |
| O(+) | O(+) |
| AB(+) | AB(+) |
চলুন জেনে নেই তাহলে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ?
এক্ষেত্রে শিশুটি বাবার কাছ থেকে RhD positive বৈশিষ্ট্য পেয়ে RhD incompatibility এর সম্ভাবনা থাকতে পারে। তবে বাবা RhD positive হলেই শিশুর অবশ্যই RhD positive হবে এমন নয়। শিশুর RhD status জেনেটিকভাবেও নির্ধারণ হয়।
Rh incompatibility হলে কি শিশুর সমস্যা হবেই?
উত্তরঃ না। RhD negative মায়ের গর্ভে RhD positive শিশু থাকলেই সমস্যা হবেই এমন নয়। বর্তমান গর্ভ অবস্থায় রক্তের গ্রুপ ও এন্টিবডি পরীক্ষা করার ভয় হয় এবং প্রয়োজন অনুযায়ী Anti-D immunoglobulin দেওয়ার মাধ্যমে RhD sensitisation এর ঝুঁকি কমানো যায়।
তাই RhD negative হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভকালীন
পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।
গর্ভাবস্থায় কি পরীক্ষা করা হয়?
গর্ভাবস্থায় শুরুতেই সাধারণতঃ
- এবিও ব্লাড গ্রুপ পরীক্ষা
- আর এইচডি টাইপ পরীক্ষা
- রেডসেল এন্টিবডি সিক্রেশন
Anti-D কেন দেওয়া হয়?
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ নিয়ে প্রচলিত ভুল ধারণা কি কি?
সংক্ষেপেঃ
| বিষয় | কি কি জানা দরকার |
|---|---|
| স্বামী স্ত্রীর ABO গ্রুপ একই | সাধারণত সমস্যা নয় |
| ABO গ্রুপ আলাদা | সাধারণ বিয়ে বা সন্তান ধরনের বাধা নয় |
| মা RhD Positive | RhD Incompatibility এর সাধারন ঝুঁকি থাকে না |
| মা RhD Negative | গর্ভাবস্থায় RhD status ও antibody screening গুরুত্বপূর্ণ |
| মা RhD Negative+শিশু RhD Positive | Sensitisation/HDFN এর ঝুঁকিতে থাকতে পারে |
| Anti-D | উপযুক্ত ক্ষেত্রে Sensitisation প্রতিরোধ ব্যবহার করা হয় |
আসুন জেনে নেই সাধারণ মানুষের করা কিছু প্রশ্ন এবং উত্তর?
-
স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কি বিয়ে করা যায়?
-
দুজনের রক্তের গ্রুপ পজিটিভ হলে কি সন্তান নিতে সমস্যা হবে?
-
স্বামীর রক্তের গ্রুপ পজেটিভ এবং স্ত্রীর নেগেটিভ হলে কি হবে?
- RhD Incompatibility কি চিকিৎসাযোগ্য?
- রক্তের গ্রুপ দেখে কি বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত?
আসুন জেনে নেই এই সকল প্রশ্নের উত্তর
-
উত্তরঃ স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ একই হওয়া সাধারণত বিয়ের
ক্ষেত্রে কোন সমস্যা নয়। এটি আমাদের একটি প্রচলিত ভুল ধারণা।
-
উত্তরঃ দুইজনেরই রক্তের গ্রুপ পজিটিভ হলে সাধারণত সন্তানের কোন সমস্যা
হবে না। যদি মায়ের নেগেটিভ এবং বাপের পজিটিভ হয়ে থাকে তাহলে চিকিৎসকের
পরামর্শ নেওয়া জরুরি।
-
উত্তরঃ এক্ষেত্রে স্ত্রীর নেগেটিভ ও স্বামীর পজেটিভ হওয়া গর্ভাবস্থায়
RhD incompatibility এর সম্ভাবনা বিবেচনা করা হয়। এক্ষেত্রে
গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড গ্রুপ ও এন্টিবডি স্ক্যানিং
করা গুরুত্বপূর্ণ।
-
উত্তরঃ এটি মূলত প্রতিরোধ ও পর্যবেক্ষণের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়।
উপযুক্ত নেগেটিভ গর্ভবতী ব্যক্তিকে Anti-D immunoglobulin দেওয়া
sensitisation এর ঝুঁকি কমাতে পারে।
- উত্তরঃ শুধু ABO ও RhD blood group একই বা আলাদা এটি কে বিয়ের সিদ্ধান্তের একমাত্র কারণ হিসেবে দেখা বৈজ্ঞানিকভাবে যথাযথ নয়।


শাওন ল্যাব এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url